বিধি ২২০ — অংশগ্রহণকারী কমিটি গঠন
অংশগ্রহণকারী কমিটি গঠন
(১) কোনো প্রতিষ্ঠানে শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ গঠিত না হইলে বা বিলুপ্ত হইলে এইরূপ প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক উক্ত প্রতিষ্ঠানের কার্যক্রম আরম্ভ হইবার পরবর্তী ৩ (তিন) মাসের মধ্যে সেখানে একটি অংশগ্রহণকারী কমিটি গঠন করিবেন।
(২) অংশগ্রহণকারী কমিটিতে উভয়পক্ষে মোট সদস্য সংখ্যা ৬ (ছয়) জনের কম এবং ১৬(ষোল) জনের অধিক হইবে না।
(৩) অংশগ্রহণকারী কমিটির সদস্য সংখ্যা কারখানা বা প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকের সংখ্যানুপাতে নিম্নবর্ণিত ছকে উল্লিখিত হারে নির্ধারিত হইবে, যথা: ‘‘ছক’’ সাধরণ শ্রমিকের সংখ্যা অংশগ্রহণকারী কমিটির সদস্য সংখ্যা ১০০ হইতে ৫০ - ৬ ৪০০ হইতে ১০১ ঐ ৮ ৮০০ হইতে ৪০১ ঐ ১০ ১৫০০ হইতে ৮০১ ঐ ১২ হইতে ৩০০০ ১৫০১ ঐ ১৪ হইতে ততোধিক ৩০০১ ঐ ১৬
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১২২
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি