বিধি ১৮৫ — ভোটারের যোগ্যতা
ভোটারের যোগ্যতা
(১) সকল স্থায়ী শ্রমিক নির্বাহী পরিষদের সদস্য নির্বাচনে ভোট প্রদান করিতে পারিবেন।
(২) কারখানা ব্যবস্থাপনা নির্বাচন পরিচালনা কমিটির অনুরোধক্রমে স্থায়ী শ্রমিকের একটি তালিকার প্রতিলিপি নোটিশ বোর্ড এবং প্রতিষ্ঠানের প্রকাশ্য স্থানসমূহে প্রদর্শনসহ উহার একটি প্রতিলিপি নির্বাহী পরিচালকের নিকট প্রেরণ করিবেন এবং উক্ত তালিকা ভোটার তালিকা হিসাবে গণ্য হইবে।
(৩) উপ-বিধি (২) অনুযায়ী ভোটার তালিকা সম্পর্কে শ্রমিকের কোনো আপত্তি থাকিলে উক্ত তালিকা প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে উক্ত আপত্তি উপস্থাপন করিতে হইবে।
(৪) ভোটার তালিকা সম্পর্কে কোনো উত্থাপিত আপত্তি যৌক্তিক হইলে মালিক উহা সংশোধন করিয়া সংশোধিত তালিকা প্রকাশ করিবে এবং উহার একটি কপি নির্বাহী পরিচালকের নিকট প্রেরণ করিবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১০৩
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি