RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ৪০ — কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদির ব্যবহার, সংরক্ষণ এবং বহনের ক্ষেত্রে নিরাপত্তা

বিধি ৪০

কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদির ব্যবহার, সংরক্ষণ এবং বহনের ক্ষেত্রে নিরাপত্তা

বিধান । (১) আইনের ধারা ৩৫(২)(খ) এর বিধান অনুযায়ী কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদির ব্যবহার, সংরক্ষণ এবং বহনের ক্ষেত্রে শ্রমিকের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নিম্নবর্ণিত ব্যবস্থা গ্রহণ করিতে হইবে, যথা:

(ক) ভারী দ্রব্য, পদার্থ, ইত্যাদি উত্তোলনের সময় অন্য ব্যক্তির সাহায্য বা প্রযুক্তির (যেমন-বস্তা বহনের ট্রলি, ওয়াগন, লিফট, ক্রেন, ফর্ক লিফট, ট্রান্সপোর্ট বেল্ট, ইত্যাদি) ব্যবস্থা করা;

(খ) ভারী ওজনের কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদি ছোট ব্যাগ আকারে বহন করিয়া ওজন হ্রাসের ব্যবস্থা করা;

(গ) ভারী কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদি উত্তোলনের সময় শারীরিক অসামঞ্জস্যতা এড়িয়ে চলিবার ব্যবস্থা করা ( যেমন- পিঠ সামনে ঝুঁকিয়া যাওয়া, কোমড় মোচড়ানো অবস্থা, অসামঞ্জস্য অবস্থায় পিঠের উপর চাপ প্রদান, হাত ঘাড়ের উপর তোলা, ইত্যাদি);

(ঘ) গর্ভবতী মহিলা শ্রমিক বা প্রতিবন্ধী শ্রমিক দ্বারা ভারী কোনো দ্রব্য, পদার্থ, ইত্যাদি উত্তোলন না করা; এবং

(ঙ) ভারী বস্তু যেই স্থানে উত্তোলন করা হইবে সেই স্থানে বাঁধাহীন এবং পৃষ্ঠতল বা উপরিভাগ সমতল ও দৃঢ় করিবার ব্যবস্থা করা।

(২) উপ-বিধি (১) এর উদ্দেশ্য পূরণকল্পে শ্রমিকের সকল সুবিধা নিশ্চিত করিবার লক্ষ্যে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ করিবে।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ২৬

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ৩৫

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি