RMG Code — Rules for a Better TomorrowRMG Code
শ্রম আইন

বিধি ২৮০ — তহবিলে জমা অর্থ পরিশোধের শর্ত

বিধি ২৮০

তহবিলে জমা অর্থ পরিশোধের শর্ত

(১) কোনো সদস্যের চাকরি কোনো প্রতিষ্ঠানে ২(দুই) বৎসর সম্পূর্ণ হইবার পর চাকরি সমাপ্তি ঘটিলে তিনি তহবিলে তাহার নামে জমা উভয় অংশ (নিজের ও মালিকের) মুনাফাসহ প্রাপ্ত হইবেন।

(২) কোনো সদস্যের চাকরির মেয়াদ ২ (দুই) বৎসরের কম হইলে অথবা তহবিলের সদস্য হিসাবে ১ (এক) বৎসরের কম হইলে তিনি তহবিলে জমাকৃত অংশ হইতে তাহার প্রদত্ত চাঁদার অংশই কেবল প্রাপ্ত হইবেন এবং মালিক কর্তৃক প্রদত্ত চাঁদার অংশ (মুনাফাসহ) মালিকের হিসাবে বা একাউন্টে স্থানান্তরিত হইবে।

(৩) কোনো সদস্যের ভবিষ্য তহবিলের সদস্যপদের মেয়াদ যাহাই হউক না কেন মৃত্যুজনিত কারণে বা প্রতিষ্ঠানের মালিক কর্তৃক যে কোনো সময় চাকরি হইতে ছাঁটাই, ডিসচার্জ, বরখাস্ত, অবসর গ্রহণ, অপসারণ, চাকরির অবসান অথবা প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ করা হইলে তিনি ভবিষ্য তহবিলের মুনাফাসহ জমাকৃত উভয় অংশ প্রাপ্য হইবেন।

(৪) কোনো সদস্য তহবিলের তাহার সদস্যপদ বহাল না রাখিতে চাহিলে তিনি বোর্ডের নিকট লিখিত আবেদন করিয়া সদস্যপদ প্রত্যাহার করিতে পারিবেন এবং এইরূপ সদস্যপদ প্রত্যাহার সদস্যের চাকরি প্রতিষ্ঠানে ২ (দুই) বৎসর পূর্ণ করিবার পর ঘটিলে তিনি তহবিলে তাহার নামে জমা সমুদয় অর্থ মালিকের অংশসহ প্রাপ্ত হইবেন।

সূত্র: এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২, বাংলাদেশ গেজেট (অতিরিক্ত) ৪ অক্টোবর ২০২২, পিডিএফ পৃষ্ঠা ১৩৮

সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪

তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি