হোম · শ্রম আইন · EPZ · বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ · দ্বাদশ অধ্যায় — ভবিষ্য তহবিল · বিধি ২৮১
বিধি ২৮১ — মৃত সদস্যের জমা অর্থ প্রদানতহবিলের অর্থ প্রদেয় হইবার পূর্বেই, অথবা প্রদেয়
মৃত সদস্যের জমা অর্থ প্রদানতহবিলের অর্থ প্রদেয় হইবার পূর্বেই, অথবা প্রদেয়
হইবার পর কিন্তু প্রদানের পূর্বেই কোনো সদস্যের মৃত্যু হইলে
(ক) যেইক্ষেত্রে মনোনয়ন বৈধ থাকে সেইক্ষেত্রে সদস্যের নামে জমা অর্থ অথবা উহার কোনো অংশ উক্ত মনোনয়ন অনুযায়ী মনোনীত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে প্রদেয় হইবে; অথবা
(খ) যদি মনোনয়ন বিদ্যমান না থাকে অথবা যদি মনোনয়নটি তহবিলে জমার কোনো অংশের উপর প্রযোজ্য না হইয়া থাকে, সেইক্ষেত্রে সম্পূর্ণ জমা বা যে অংশের উপর মনোনয়ন প্রযোজ্য নহে সেই অংশ, পারিবারিক আইন অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারের সদস্যদেরকে প্রদেয় হইবে।
সংশ্লিষ্ট ধারা (বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৯): ধারা ১৬৪
তথ্যসূত্র: বাংলাদেশ ইপিজেড শ্রম বিধিমালা, ২০২২ — এস.আর.ও. নম্বর ২৯৫-আইন/২০২২, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২২; গেজেট ৪ অক্টোবর ২০২২। যাচাই: ০৭ অক্টোবর ২০২৬। যাচাই পদ্ধতি